Web Analytics
কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় সংঘবদ্ধ একটি ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পেকুয়া পৌরসভার সিকদারপাড়ায় সৌদিপ্রবাসী জমির আলম ও মহেশখালী উপজেলার রেজাউল করিমের বাড়িতে ঘটনাটি ঘটে। ডাকাতরা নগদ সাড়ে ৮ লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে ভুক্তভোগীদের দাবি। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস দ্রুত চলে যেতে দেখার কিছুক্ষণ পর ৩ থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি পরিচয় জানতে চেয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে থাকা ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে এবং ঘরে তল্লাশি চালায়। চিৎকার করলে গুলি করার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।

রেজাউলের ভাষ্য অনুযায়ী, তাঁর কক্ষ থেকে সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং জমির আলমের কক্ষ থেকে আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়। আমেনা বেগম বলেন, ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর গলার চেইন ও কানের দুল খুলে নেয় এবং আলমারির তালা ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার নেয়। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।