Web Analytics
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩১৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,০৫৮ জনে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ২৩৫ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২২৫ জন, চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,৩০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৯০৪ জন। মাসভিত্তিক মৃত্যুর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। এ পর্যন্ত আক্রান্তদের ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।