Web Analytics
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতা জিয়া সরদারের বিরুদ্ধে। রোববার (১২ এপ্রিল) রাতে নাহার মেডিকেল হলের মালিক নাছির উদ্দিন মিলনকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। এরপর জিয়া সরদার ও তার সহযোগীরা তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গত দুই বছরে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার জোরপূর্বক টাকা দিতে হয়েছে। বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে জিয়া সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, ভুল চিকিৎসার কারণে এক রোগী অসুস্থ হওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।