Web Analytics
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সরকার এখনো নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে অনেক দূরে। তিনি বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরং সময়মতো অর্থ ছাড় ও ব্যয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। বুধবার দুপুরে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা কে. চৌধুরী আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফি চাপানোর কথা বলছে, যা বিনা মূল্যের শিক্ষা আইনের সঙ্গে সাংঘর্ষিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অন্য বক্তাদের মধ্যে ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।