Web Analytics
প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা মাইক্রোসফট সেবা বিপর্যয় শুক্রবারও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইউরোপ, জাপান ও উত্তর আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা ব্যবহারে সমস্যা চলছিল। অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্যে সরকারি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার মানুষ ঘুমিয়ে থাকার সময় অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্যে বিপর্যয়ের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ায় স্কুল, আদালত ও সরকারি সেবা ব্যাহত হয়েছে। জাপানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যে স্কুল, পুলিশ বিভাগ এবং জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসও প্রভাবের মুখে পড়েছে। মাইক্রোসফট জানিয়েছে, ইউরোপ, জাপান ও উত্তর আমেরিকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এক্সচেঞ্জ অনলাইনে আউটলুকের ওয়েব সংস্করণে ই-মেইল ইনবক্সে ঢুকতে সমস্যা হচ্ছে। মাইক্রোসফট ৩৬৫ এডুকেশনে শিক্ষা কার্যক্রম, কোপাইলট ৩৬৫-এ চ্যাট চালু ও উত্তর পাওয়া এবং মাইক্রোসফট টু ডু লোড ও ব্যবহারেও সমস্যা রয়েছে। মাইক্রোসফট এখনো ক্ষতিকর কার্যক্রম বা সাইবার হামলার প্রমাণ পায়নি। কারণ ও পুরোপুরি স্বাভাবিক হওয়ার সময়ও জানানো হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।