আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছুটি প্রযোজ্য হবে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা সাত দিন ছুটি পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ১৮ অক্টোবর রোববার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজার জন্য একই পাঁচ দিনের ছুটি রয়েছে। ফলে মাধ্যমিক ও প্রাথমিক—দুই পর্যায়ের শিক্ষার্থীরাই ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে ছুটি ভোগ করবে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। মহানবমীতে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি এবং বিজয়া দশমীতে ২১ অক্টোবর সাধারণ ছুটি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী নিশ্চিত করেছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।