Web Analytics
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রত্যাহার আদেশ জারির একদিন পর সোমবার রাতে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সিলেট ত্যাগ করেছেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সিলগালা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সারওয়ার আলমকে প্রত্যাহার করে তাকে উপসচিব হিসেবে মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেয়। প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। পরদিন সোমবার জেলা প্রশাসন প্রকাশ্যে তিনটি ডেগ ও একটি দানবাক্সের অর্থ গণনা করে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা সোনা পায়, যা সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা হিসাবে জমা রাখা হবে।

প্রশাসনের দাবি ছিল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, তবে এ পদক্ষেপে মাজার-সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ডিসি প্রত্যাহারের সিদ্ধান্তে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।