আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি জানান, তেল ও গ্যাস বাজার এখন ব্যাপক প্রতিকূলতার মধ্যে রয়েছে এবং তেলের দাম ১২০ ডলারের ওপরে চলে যাওয়ায় অনেক দেশ তীব্র চাপে পড়েছে।
ফাতিহ বিরল আরও বলেন, এই যুদ্ধের ফলে জ্বালানি নিরাপত্তায় নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে। উচ্চমূল্য ও সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে বিশ্ব অর্থনীতি কঠিন সময় পার করছে বলে তিনি সতর্ক করেন। তার এই মন্তব্য বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।