Web Analytics
ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি নাগরিককে বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চলমান তরুণ ও জেন-জি আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। এক ভিডিও বার্তায় ডাকসুর ভিপি সাদিক কায়েম ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকারের দমন-পীড়নের সমালোচনা করেন। তিনি বলেন, ব্যারিকেড দিয়ে রাজপথ বন্ধ করা গেলেও মানুষের কণ্ঠ রোধ করা যায় না।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি নাগরিকের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের প্রায় ৩৪ শতাংশ মুসলিম। এই নীতিকে অমানবিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে ভারতের ছাত্র, তরুণ ও সাধারণ মানুষ বিক্ষোভে নেমেছেন।

কায়েম বলেন, আন্দোলন দমনে গণগ্রেপ্তার, সড়কে ব্যারিকেড, মেট্রোরেল বন্ধ ও ইন্টারনেট ব্ল্যাকআউটের পথ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্যে যন্তর মন্তরমুখী সড়ক বন্ধ এবং খোলা মাঠ ও স্টেডিয়ামকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহারের কথাও উঠে আসে। বিক্ষোভকারীদের তথ্য উদ্ধৃত করে তিনি ১৫ হাজারের বেশি মানুষ আটকের দাবি করেন এবং ভারতীয় তরুণদের রাজপথে দৃঢ় থাকার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।