Web Analytics
ঢাকার একটি আদালত বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী সমর্থন করেন এবং মমতাজের আইনজীবীরা বিরোধিতা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরে জুলাই আন্দোলনের সময় বাদী মুক্তার হোসেন পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন এবং পরে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তারা দাবি করেন, মমতাজ বেগমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডি থেকে ডিবি পুলিশ মমতাজকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।