Web Analytics
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন শিক্ষকদের আরও দক্ষ করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। সোমবার, ২ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকই উন্নত ও আলোকিত আগামীর বাংলাদেশ গড়তে পারেন।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। এআই সঠিকভাবে ব্যবহার করতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাই শিক্ষক প্রশিক্ষণে এআইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার পাশাপাশি যেসব শিক্ষক এখনো প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি, তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনার কথা বলেন তিনি।

তিনি বলেন, বিসিএস ক্যাডার এবং সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা কর্মস্থলে যোগদানের আগে প্রশিক্ষণ পান, কিন্তু শিক্ষকরা অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশন বা বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই কর্মজীবনে প্রবেশ করেন। ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মান গভীরভাবে খতিয়ে দেখার কথাও বলেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেরা কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।