Web Analytics
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইঙ্গিত দিয়েছেন, ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার বিষয়টি সরকারের বিবেচনার একটি বিকল্প হতে পারে। বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান ব্রেক্সিট চুক্তি কল্যাণের চেয়ে বেশি ক্ষতি ডেকে এনেছে এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক মেরামতে কী করা সম্ভব, তা তিনি খতিয়ে দেখতে চান।

মঙ্গলবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে বার্নহাম চলতি বছরের শেষের দিকে একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারের উপায় খোঁজার প্রতিশ্রুতি দেন। বিষয়টি আগামী সাধারণ নির্বাচনের আগে বড় রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, তিনি ব্রেক্সিট আমলের পুরনো লড়াই আবার উসকে দিয়ে পুরনো ক্ষত নতুন করে খুলতে চাইছেন।

প্রধানমন্ত্রী হিসেবে লেবার সম্মেলনে তাঁর প্রথম ভাষণে বার্নহাম ২০৩০ সাল থেকে পেনশন ট্রিপল লকের নিয়ম পরিবর্তন করে জাতীয় পরিচর্যা সেবা চালুর কথাও বলেন। পাশাপাশি লেবারের পরবর্তী ইশতেহারে নির্বাচনি সংস্কারের পরিকল্পনা যুক্ত করার ঘোষণা দেন। বিবিসি রেডিও ফোরকে তিনি বলেন, আসছে শীতে যুক্তরাজ্য আরেকটি জ্বালানি সংকটে পড়তে পারে এবং সাধারণ মানুষের বিলের চাপ কমাতে তিনি চেষ্টা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।