Web Analytics
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আমিরাবাদ ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোট রামদা, একটি ছুরি ও দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে।

অন্য অভিযানে রাসেল ভূইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বিশেষ অভিযানে ধর্ষণ ও মানবপাচার মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিনকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া উপজেলার সাতপাড়া মোড়ে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মো. রমজান সিকদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬১টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি শামসুল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।