গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির বুধবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। সংগঠনের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হবে।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন শাখাটির প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দাউদ খান।
একই সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যার অংশ হিসেবে ঢাকার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।