Web Analytics
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার, ২৮ জুলাই, কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে ছাত্রশিবির দাবি করে, এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের উগ্র ক্যাডাররা অতর্কিত হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস, সাংবাদিকদের কয়েকটি গাড়ি এবং জেলা সার্কিট হাউসের ভেতরের রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর হয়। সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং তাঁদের আহত করারও অভিযোগ করা হয়েছে।

ছাত্রশিবির ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা এবং সাভারে পদযাত্রা-পরবর্তী সমাবেশে বোমা বিস্ফোরণের কথাও উল্লেখ করেছে। সংগঠনটি জড়িতদের চিহ্নিত করে বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানায়। পাশাপাশি প্রচলিত আইনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।