Web Analytics
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তিনি জানান, সার্বভৌম সমতার ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত হাভানা। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় মতপার্থক্য নিরসনের কথা বলেন তিনি।

রদ্রিগেজ বলেন, “কিউবা কোনো হুমকি নয়। হুমকি হলো অবরোধ।” আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতা গড়ে তুলতেও কিউবা প্রস্তুত বলে তিনি জানান। তার বক্তব্যে দুই দেশের বিদ্যমান মতপার্থক্যের মধ্যেও আলোচনা ও সহযোগিতার সম্ভাবনার কথা উঠে আসে।

মার্কিন অর্থনৈতিক অবরোধের তীব্র সমালোচনা করে কিউবার পররাষ্ট্রমন্ত্রী এটিকে সমষ্টিগত শাস্তির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, কিউবার পরিবারগুলোর দুর্ভোগ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই অবরোধ আরোপ করা হয়েছে। রদ্রিগেজ আরও দাবি করেন, কিউবায় মানবিক সংকট সৃষ্টি করাই ওয়াশিংটনের নীতির লক্ষ্য এবং এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।