Web Analytics
প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য সরকার নতুন নীতিমালা প্রস্তুত করছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬-এ তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথমবারের মতো এমন কর্মপদ্ধতি তৈরি হবে, যাতে এসব শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতার মূল্যায়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায়।

তিনি জানান, শিক্ষামন্ত্রী এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহীদের স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হতে পারে। ব্যবসায়িক ধারণা থাকা শিক্ষার্থীদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থার কথাও বলা হয়েছে। বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষাশিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অকৃতকার্য বিষয়ে এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগের দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন মাহ্দী আমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, এবার প্রায় ৬ লাখ ৯০ হাজার এসএসসি পরীক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। তিনি খাতা পুনঃনিরীক্ষণ, শিক্ষক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন ও আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।