Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাতে নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। সারাদেশ থেকে জেলা পরিষদের প্রশাসকরা ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং তারা বৈঠকে অংশ নেবেন।

একজন জেলা পরিষদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার প্রধানমন্ত্রী তাদের ডেকেছেন, তবে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী প্রশাসকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন, বিশেষ করে জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তাদের পরিকল্পনা শুনবেন এবং নিজের পরিকল্পনাও জানাবেন।

গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়, যা বর্তমান সরকারের অধীনে প্রথম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।