Web Analytics
কর্ণাটকের শ্রীঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানোয় ভারতের নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের এই কেন্দ্রের ফল প্রথমে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়ার পক্ষে ঘোষণা করা হয়েছিল। পরে বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ ফলাফলকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেন।

এরপর ভোট পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। পোস্টাল ব্যালট পুনর্গণনার পর বিজেপি প্রার্থী জীবারাজ ২০১ ভোটে জয়ী হন। বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ালে কংগ্রেস প্রার্থী গণনা ও পুনর্গণনার ভিডিও ফুটেজ দেখানোর আবেদন করেন। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জিব সচদেবের বেঞ্চ কমিশনকে ভিডিওসহ অন্যান্য নথি প্রকাশ্যে আনার কথা বলে।

নির্বাচন কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু আদালতকে জানান, গণনার ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। এতে অসন্তোষ প্রকাশ করে আদালত কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এবং পরবর্তী শুনানিতে হাতে থাকা তথ্যপ্রমাণ জমা দিতে নির্দেশ দেয়। তা না হলে আদালত হস্তক্ষেপে বাধ্য হবে বলেও জানানো হয়। মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।