Web Analytics
ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৩৪১টি হিসাবে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলেছে, তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার সম্পদের তথ্যও মিলেছে। রোববার দুদকের ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।

এই প্রেক্ষাপটে বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, সরকারি চাকরিতে থাকার সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস আড়াল করতে তিনি নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন হিসাব ব্যবহার করেছেন।

দুদকের তথ্য অনুযায়ী, ২১টি ব্যাংকে ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউসে ১৩টি হিসাব পাওয়া গেছে। সংস্থাটি নামে-বেনামে সম্পত্তি কেনা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে। সূত্রে বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর তিনি আত্মগোপনে যান এবং পরে কলকাতায় পালিয়ে যাওয়ার খবর জানা যায়। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।