Web Analytics
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেখানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহ্দী আমিনের ভাষ্য অনুযায়ী, দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে কর্মী যাওয়া শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়ায় পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা থেকে দেশটি নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ভিত্তিতে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। বর্তমান সমঝোতা স্মারক চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল আছে। মাহ্দী আমিন বলেন, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড বা বিগত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তারা নতুন তালিকায় স্থান পাবেন না। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে বিষয়টি নিশ্চিত করবে বলে তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।