রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন। গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং হাসপাতালের মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে দেওয়া ওই নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।