ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছয়জন প্রার্থীই কেবল জামানত ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
ফেনী-১ আসনে বিএনপির রফিকুল আলম মজনু ও জামায়াতের এড. এসএম কামাল উদ্দিন জামানত রক্ষা করেন, অন্য পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়। ফেনী-২ আসনে বিএনপির জয়নাল আবেদিন ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জামানত ফেরত পান, নয়জন প্রার্থী ব্যর্থ হন। ফেনী-৩ আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু ও জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক জামানত রক্ষা করেন, বাকি ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফেনীর তিন আসনেই বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ভোটে এগিয়ে ছিলেন, অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা অনেক পিছিয়ে পড়েন।