Web Analytics
ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য জানান। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প দুটি গত এক শতাব্দীরও বেশি সময়ে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ছিল এবং এর কম্পন পুরো অঞ্চলজুড়ে অনুভূত হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা তিন শিশুকে জীবিত উদ্ধার করছেন। দেলসি রদ্রিগেজ লা গুয়াইরাকে ‘দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছেন এবং জানান, বিপুলসংখ্যক ভবন ধসে পড়ায় রাজ্যটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হয়ে উঠেছে। সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

দেশজুড়ে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র নির্ধারণে কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মনোনিবেশ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।