Web Analytics
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে হওয়া গণভোট জনগণ অনুমোদন করেছে এবং তা বাস্তবায়ন করা উচিত। তিনি অভিযোগ করেন, এর বাস্তবায়নে গড়িমসি হচ্ছে এবং বিএনপি নোট অব ডিসেন্ট নিয়ে খোঁড়া যুক্তি দিচ্ছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম বলেন, বিএনপির দাবি যে এটি সংবিধানে নেই, তা ভিত্তিহীন। তিনি ১৯৯০ সালের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে বলেন, সেটিও সংবিধানে ছিল না, তবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছিল। তিনি ব্যাখ্যা করেন, ১৪ সদস্যের সংসদীয় কমিটিতে ১১ জন সরকারদলীয় ও তিনজন বিরোধীদলীয় সদস্য ছিলেন। ঐক্যমত কমিশনের সংখ্যাগরিষ্ঠ মতই গণভোটে অনুমোদিত হয়েছে, সংখ্যালঘু মত বা নোট অব ডিসেন্ট নয়।

তিনি বলেন, বিএনপির এসব যুক্তি তার কাছে অযৌক্তিক ও গণতান্ত্রিক ঐকমতের পরিপন্থী মনে হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।