Web Analytics
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, দেশটির সব সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে এবং এর এক কণাও বিদেশে পাঠানো হবে না। মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রেজাই এই পারমাণবিক উপাদানকে ইরানি জনগণের জাতীয় সম্পদ হিসেবে বর্ণনা করেন।

রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্র আস্থা পুনর্গঠনে ইরানের শর্ত পূরণ না করা পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নেওয়ার দাবি ছিল। তবে তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার বজায় রাখার কথা বলছে।

মুনির জানান, ইরান-পাকিস্তান সীমান্তসংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকে সীমান্ত পারাপার আবার চালু হয়েছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধক্ষমতার প্রশংসা করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধের পরও স্থায়ী সমঝোতা না হওয়ায় পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা রাখছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।