Web Analytics
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের এই ম্যাচে ১০৮ রানে থামে বাংলাদেশ। জবাবে ২৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক হিসেবে এটি ছিল নাহিদা আক্তারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ ২১ রানের মধ্যেই দুই ওপেনার সাথী রাণি ও দিলারা আক্তারকে হারায়। সদ্য অধিনায়কত্ব হারানো এবং ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা ২০ বলে ২৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। তবে সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার দুই অঙ্কে যেতে পারেননি। নিগারের বিদায়ের পর ৬৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার ২০ বলে অপরাজিত ২১ এবং রাবেয়া খান ১৮ বলে ১১ রান করেন।

পাকিস্তানের তুবা হাসান ৩ উইকেট নেন, নাসরা সানধু নেন ২ উইকেট। রান তাড়ায় সাদাফ শামাস ৩৭ বলে ৩৭, তিন নম্বরে নামা মুনীবা আলী ৩৪ বলে ৩১ এবং আয়েশা জাফর ১৮ বলে ২৭ রান করেন। তাদের অবদানে পাকিস্তান স্বচ্ছন্দে জয় নিশ্চিত করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।