Web Analytics
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। সিডন এলাকার আদলুন শহর ও মিহ মিহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ছয়জন এবং হাব্বুশ শহরে আরও তিনজন নিহত হয়েছেন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জাতীয় সংবাদ সংস্থা এনএনএ ও এএফপি জানিয়েছে।

ইসরাইল তেহরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট হামলা চালানোর পর সংঘাতটি আরও বিস্তৃত হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে উত্তেজনা বেড়ে যায়। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই জানিয়েছেন, বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ১,০৭২ জন নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, তারা সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিতে চায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।