Web Analytics
ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন ইউনিট কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস। ওই মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা সাময়িকভাবে প্রাক-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এর আগে শুধু ২০২৩ সালের জুলাইয়ে মাসিক বৈশ্বিক তাপমাত্রা একই স্তরে পৌঁছেছিল।

আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠীয় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস, যা যৌথভাবে সর্বোচ্চ মাসিক রেকর্ড এবং ১৯৯০ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৮৫ ডিগ্রি বেশি। গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল ২১ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস, এটিও যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড। কোপার্নিকাস বলেছে, জীবাশ্ম জ্বালানি পোড়াজনিত উষ্ণতা বৃদ্ধি ও শক্তিশালী এল নিনোর সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরের উষ্ণতা এ রেকর্ড তৈরি করেছে।

জলবায়ু কৌশলগত প্রধান সামান্থা বার্জেস বলেন, রেকর্ড সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং পশ্চিম ইউরোপের উষ্ণতম গ্রীষ্ম বায়ুমণ্ডল ও মহাসাগরে চরম পরিস্থিতির ইঙ্গিত দেয়। ইউরোপে আগস্ট ছিল চতুর্থ উষ্ণতম এবং ২০২৬ সালের গ্রীষ্ম ছিল তৃতীয় উষ্ণতম। ইউরোপীয় কমিশনের হিসাবে, গত বছর বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৪ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্যে পৌঁছায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।