হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বুধবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি মাদককে সমাজ ধ্বংসকারী ব্যাধি হিসেবে উল্লেখ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন এবং এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।