Web Analytics
লক্ষ্মীপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন লঙ্ঘনের প্রমাণ মেলে। অপারেশন থিয়েটারের অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের অতিরিক্ত শয্যা রাখায় সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া পরিচালনার দায়ে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, আর এস ডেন্টাল এক্স-রে সেন্টার ও ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রয়েল মেডিক্যাল সার্ভিসেস কর্তৃপক্ষ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।