Web Analytics
চট্টগ্রামের সন্দ্বীপে মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে সারিকাইত গাছতলী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের তথ্যমতে, উদ্ধারকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব সিমেন্ট নেওয়া হচ্ছিল। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট ও বোটের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সমুদ্রপথ ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।