উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা সতর্ক করেছেন যে, ইসরাইল যদি পরাজয়ের ঝুঁকিতে পড়ে, তবে উগান্ডা সরাসরি যুদ্ধে অংশ নেবে। ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এক্সে দেওয়া এক বার্তায় কাইনেরুগাবা বলেন, উগান্ডা চায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক, কারণ বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। তবে ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো প্রচেষ্টা দেখা দিলে উগান্ডা ইসরাইলের পক্ষে যুদ্ধে নামবে।
কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং দেশটির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত। তার এই মন্তব্য ইরান-ইসরাইল উত্তেজনার সময়েই এসেছে, যখন আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তবে উগান্ডা কীভাবে বা কখন যুদ্ধে অংশ নিতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।