Web Analytics
টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে নয়জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর চারটার মধ্যে সংঘটিত এই পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দাসহ নয়জনের মৃত্যু হয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনের কারণে রোহিঙ্গারা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং কক্সবাজারসহ পার্বত্য এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা জারি করার অনুরোধ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।