Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ আরও বাড়াতে প্রস্তুত। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এমন সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্রকে শুরু করা সামরিক কাজ সম্পন্ন করতে হবে, যা ইরানের অস্তিত্বকেই শেষ করে দিতে পারে।

অস্ট্রিয়ার সাবেক সামরিক অ্যাটাশে ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুসতাই আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। তার মতে, এই মন্তব্য শুধু ইরান বা আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক শ্রোতাদের লক্ষ্য করেও দেওয়া হয়েছে। পুসতাই বলেন, ট্রাম্প জানেন অতিরিক্ত সামরিক চাপ বা নতুন হামলা চালালেও ইরানের বড় ক্ষতি হবে না।

তিনি আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করে, তাহলে উপসাগরীয় দেশগুলো আবারও আঞ্চলিক উত্তেজনার ঝুঁকিতে পড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।