Web Analytics
ইসরাইল ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, তেল আবিব ওয়াশিংটনকে বার্তা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান স্কোয়াড্রন, জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন এবং প্রতিরক্ষাব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র স্থানান্তর। এসব পদক্ষেপ ইসরাইল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।