নেসকো রাজশাহী জানিয়েছে, আগামী রোববার ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এই ছয় ঘণ্টার বিদ্যুৎ বন্ধ থাকবে। এতে পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় ও আশপাশের এলাকাগুলো পর্যায়ক্রমে প্রভাবিত হবে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেসকো জানিয়েছে, বিদ্যুৎ লাইন নিরাপদ রাখতে গাছের শাখা-প্রশাখা কর্তন জরুরি হওয়ায় এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে।