Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মাত্র ২০ হাজার ডলারের একটি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে ৭০ কোটি ডলারের একটি মার্কিন বোয়িং ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানানো হয়।

রোববার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনাবাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স যৌথ অভিযানে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিউএসিএস) বিমানে আঘাত হানে। আইআরজিসি দাবি করে, সৌদি আরবে যুক্তরাষ্ট্র পরিচালিত ঘাঁটিতে ওই বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আশপাশের অন্যান্য বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসপ্রাপ্ত ই-৩ সেন্ট্রি বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। আইআরজিসি জানায়, ড্রোনটি বিমানের লেজের কাছে সংবেদনশীল রাডার অংশে আঘাত করে। সূত্র: প্রেস টিভি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।