Web Analytics
ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী মাদরাসাগুলোকে আরও আধুনিক, শক্তিশালী, নিরাপদ ও আস্থাশীল করতে অবিলম্বে আত্মসমালোচনা ও কার্যকর সংস্কারের আহ্বান জানিয়েছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি শিক্ষাপরিবেশ, শিক্ষক প্রশিক্ষণ, শিশু সুরক্ষা নীতি এবং পরিচালনা পর্ষদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নানা প্রস্তাব দেন।

আজহারী বলেন, সাম্প্রতিক কিছু মাদরাসাকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। প্রভাবশালী আলিম, দায়িত্বশীল ব্যক্তি ও পরিচালকদের এসব বিষয়ে খোলামেলা আলোচনা এবং আত্মসমালোচনা করা উচিত বলে তিনি উল্লেখ করেন। নিজেদের ভুল নিজেরা সংশোধন না করলে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থা অযাচিত চাপ ও সংকটে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি অস্বাস্থ্যকর পরিবেশে তদারকি ও সিসি ক্যামেরাবিহীন মাদরাসা ও হিফজখানা গড়ে ওঠার বিষয়টি তুলে ধরেন।

তার প্রস্তাবের মধ্যে রয়েছে প্রতিটি মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা, নিরাপদ অভিযোগ ব্যবস্থা এবং অভিযোগ ধামাচাপা না দিয়ে আইনগত ব্যবস্থা। শিক্ষক-শিক্ষার্থীর পেশাগত সীমারেখা বজায় রাখা, আবাসিক মাদরাসার বিশেষ নীতিমালা, শিক্ষক নিবন্ধন ও গুরুতর অপরাধে জড়িতদের ব্ল্যাকলিস্টিংয়ের কথাও বলেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।