আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে ২০২৬) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফ ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়া হানিফ ও তার স্ত্রী যৌথভাবে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের দুটি পৃথক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।