Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান প্রস্তাবিত শর্ত মেনে নিলে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে। বুধবার নিজের সোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার চুক্তি না মানে, তবে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা শুরু করবে এবং তা আগের তুলনায় আরও বেশি মাত্রা ও তীব্রতায় হবে।

তার পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি শর্তগুলো মেনে চলে, তাহলে ‘এপিক ফিউরি’ অভিযান শেষ হবে এবং অবরোধ তুলে নেওয়া হবে, ফলে হরমুজ প্রণালি ইরানসহ সবার জন্য উন্মুক্ত হবে। তবে ইরান রাজি না হলে আগের চেয়ে অনেক বেশি মাত্রায় বোমাবর্ষণ শুরু হবে বলে তিনি সতর্ক করেন।

এই মন্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের সহযোগিতার ওপরই সংঘাতের অবসান এবং কৌশলগত প্রণালির পুনরায় উন্মুক্ত হওয়া নির্ভর করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।