Web Analytics
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

এর আগে সকালে করা সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিকেল ৪টার কিছু আগে অপারেশন সম্পন্ন হয়।

জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের চিকিৎসা সম্পর্কে মেডিকেল বোর্ডের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।