Web Analytics
ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ ব্রিকস পার্লামেন্টারি ফোরামে অংশ নিচ্ছেন না। ভারতে ইরানের দূতাবাস শুক্রবার এক্সে জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। তবে গালিবাফের অনুপস্থিতিতেও ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদল ফোরামে অংশ নেবে।

দূতাবাস গালিবাফের অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তারা বলেছে, ব্রিকসের শীর্ষ সম্মেলন ও বিভিন্ন বৈঠকে সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় এবং কার্যকর অংশগ্রহণে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইরানি সংসদীয় প্রতিনিধিদল ব্রিকসের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখবে। ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ব্রিক জোটের যাত্রা শুরু হয়। পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ায় নাম হয় ব্রিকস, এবং পরবর্তীতে জোটটি সম্প্রসারিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।