Web Analytics
কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরের মাহেশে শুক্রবার সভা করার অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলের কর্মসূচির অনুমতি দিলেও পরিকল্পিত মিছিল নিষিদ্ধ করেছেন। মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভা করা যাবে।

কালীঘাট তৃণমূল মিছিল শেষে সভা করার পরিকল্পনা করেছিল এবং ওই কর্মসূচিতে মমতার যোগ দেওয়ার কথা ছিল। পুলিশি অনুমতি নিয়ে জটিলতা তৈরি হলে দলটি হাইকোর্টের দ্বারস্থ হয়। পুলিশের বক্তব্য ছিল, মিছিল হলে জিটি রোডে যান চলাচল ব্যাহত হতে পারে। আদালতও জিটি রোডকে অত্যন্ত সরু উল্লেখ করে নির্দিষ্ট স্থানে সভাকে বেশি গ্রহণযোগ্য মনে করেছে।

আদালত সভায় দুই হাজারের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোনো উসকানিমূলক মন্তব্যও করা যাবে না। কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।