Web Analytics
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় চালু করেছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে যে তারা আগামী ১০ মে থেকে ইরাকের রাজধানী বাগদাদসহ বসরা ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে কাতার গত ২৮ ফেব্রুয়ারি সতর্কতামূলকভাবে আকাশসীমা বন্ধ করেছিল এবং ৬ মার্চ আংশিকভাবে তা খুলে দেয়। পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় এবার ইরাকগামী ফ্লাইট সম্পূর্ণভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আকাশপথ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির তথ্যমতে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত আছে। সংশ্লিষ্টদের মতে, কাতার এয়ারওয়েজের এই সিদ্ধান্ত ইরাকের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।