Web Analytics
ইউকে টাইমসের বরাতে আমার দেশ জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন। ২ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ফিফার ভেতরে ও বাইরে নানা চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মাধ্যমে ইনফান্তিনো আর্থিকভাবে লাভবান হতে পারতেন। তবে বিভিন্ন মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার কারণে তিনি পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন। ৫৬ বছর বয়সী সুইস এই ফুটবল কর্মকর্তা ফিফা সভাপতির পদে থাকতে মরিয়া হলেও তার প্রতি সমর্থন ধীরে ধীরে কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একটি সূত্রের দাবি, ইনফান্তিনো এখন অকার্যকর ব্যক্তি এবং তার বিরোধীরা উত্তরসূরি নির্বাচনের জন্য প্রার্থী বাছাই শুরু করেছে। ইংলিশ এফএ ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও স্পষ্টভাবে জানিয়েছে, ইনফান্তিনোর ওপর তাদের কোনো আস্থা নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।