Web Analytics
৩৯৯ বর্গকিলোমিটার আয়তনের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদে সমৃদ্ধ হলেও সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাবে এটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারেনি। উপজেলার প্রধান আকর্ষণ দেশের বৃহত্তম বদ্ধ জলাশয় ‘বড়বিলা’ ও রহস্যময় ‘নবাইকুরি’, যেখানে পদ্ম, শাপলা ও অতিথি পাখির সমারোহ দেখা যায়। এর পাশেই রয়েছে রূপকথার আনই রাজার ভিটা, যা স্থানীয় লোকগাথার জন্য পর্যটকদের আকর্ষণ করে।

সন্তোষপুর বনাঞ্চলে শাল-গজারি গাছ, বন্যপ্রাণী ও রাবার বাগান পর্যটকদের মুগ্ধ করে। এখানকার প্রায় পাঁচ শতাধিক বানরকে দর্শনার্থীরা ‘সামাজিক বানর’ নামে ডাকেন, কারণ তারা মানুষের সঙ্গে সহজে মিশে যায়। এছাড়া দুলমা গ্রামের দীপ্ত অর্কিড বাগান, ঐতিহ্যবাহী তমালতলা গুপ্তবৃন্দাবন ও বেতবাড়ীর বিনোদন পার্ক এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উন্নয়ন ও পৃষ্ঠপোষকতা পেলে ফুলবাড়ীয়া দেশের অন্যতম পর্যটন জোনে পরিণত হতে পারে এবং সরকার প্রতিবছর এখান থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করতে পারবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।