আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ভোলায় দ্বিতীয় জানাজার আগে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ভোলার খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরদেহ নিজ গ্রাম কোড়ালিয়ায় নেওয়া হয়, যেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে দুপুরে ঢাকা থেকে মরদেহবাহী হেলিকপ্টার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় অবতরণ করে।
গতকাল সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। রাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।