Web Analytics
ইসরাইলের চ্যানেল-১২ পরিচালিত এক জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে প্রায় ২৩ শতাংশ ইসরাইলি দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। জরিপে ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা দেশ ছাড়ার কথা ভাবছেন না, আর বাকিরা অনিশ্চিত। জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, নেতানিয়াহু পুনরায় নির্বাচিত হলে তারা বা তাদের কোনো আত্মীয় ইসরাইল ত্যাগের কথা ভাববেন কি না।

জরিপে আরও দেখা যায়, নেতানিয়াহুর জোটের সাম্প্রতিক আইনগুলোর বিরোধিতা করছেন ৬৭ শতাংশ উত্তরদাতা। এসব আইনের মধ্যে রয়েছে তোরাহ অধ্যয়নকে প্রায় সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সামরিক সেবা এড়ানো কট্টর ইসরাইলিদের গ্রেপ্তার থেকে রক্ষা করার আইন। টাইমস অব ইসরাইলের তথ্যমতে, ২১ শতাংশ এসব আইনকে সমর্থন করেছেন, বাকিরা বলেছেন তারা এ বিষয়ে জানেন না।

এই জরিপ ইসরাইলি সমাজে নেতানিয়াহুর নেতৃত্ব ও তার জোটের আইন প্রণয়ন নিয়ে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।