ইনকিলাব মঞ্চ তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সোমবার (৯ মার্চ) ভোরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত ৪৭ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. ফজলে রাব্বী সরকার এবং সদস্যসচিব হিসেবে সাবিরা মারিয়াম মুশফিরের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম ও মিলন হোসাইন, যুগ্ম সদস্যসচিব নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, দপ্তর সম্পাদক ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুর রহমান শান্ত এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরীসহ আরও ৩৫ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব, ইনসাফ, সততা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ ধারণ করে এই কমিটি গঠন করা হয়েছে।